স্ত্রীর রক্তাক্ত লাশ বাসায় রেখে চিকিৎসা নিতে গিয়ে স্বামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪

লাশ রাজধানীর মতিঝিলের আরামবাগে ছবি কুরি (৬০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে তার স্বামী গোপাল চন্দ্র কুরি জড়িত বলে ধারণা করা হচ্ছে। স্ত্রীর লাশ বাসায় রেখে ওই ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আরামবাগ এলাকার ১৮২/এ নম্বর চারতলা বাড়িতে এ ঘটনা ঘটেছে। গোপাল চন্দ্র কুরি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার। গত ছয় থেকে সাত মাস তিনি বাড়ি থেকেই বের হননি বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'গোপাল চন্দ্রের আঙুলে আঘাত ছিল। চিকিৎসা করিয়ে মতিঝিল থানা পুলিশ তাকে নিয়ে গেছে।'

/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি