১৬ দিনে মেলায় বাংলা একাডেমির কোটি টাকার বই বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৬

১৬ দিনে মেলায় বাংলা একাডেমির কোটি টাকার বই বিক্রি

বাংলা একাডেমির আয়োজনে গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্হমেলা। মেলার প্রথম ১৬ দিনে বাংলা একাডেমির ১ কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বইমেলায় প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটি ঘিরে পাঠকের বিপুল আগ্রহ দেখা দিয়েছে। এছাড়া বাংলা একাডেমি পরিকল্পিত  ‘বঙ্গবন্ধু বিষয়ক শতগ্রন্হ’র অংশ হিসাবে মঙ্গলবার পর্যন্ত ১৮টি নতুন বই প্রকাশিত হয়েছে।

তিনি আরও জানান, ২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ১৬ দিনে বাংলা একাডেমির ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৭৩১ টাকার বই বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৪ লাখ ৭৪ হাজার ১৭৬ টাকা বেশি। আর এদিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট বই প্রকাশিত হয়েছে ২৪৭৫ টি।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম