ইলেকট্রনিক থেরাপি নেওয়ার সময় আগুন লেগে নারীর মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬

আগুন রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় একটি সাত তলা ভবনের চার তলায় অগ্নিকাণ্ডে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদপুর ব্লক ডি বাড়ি-১৩/জি এর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ‘মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেওয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায় বলে জানান স্বজনরা। ওই আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়।’

মরদেহটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী