কেরানীগঞ্জে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ছাত্র ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২০:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৪৮

ছাত্র ফেডারেশনের একজন হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে সংগঠনের উদ্যোগে আয়হীন এবং স্বল্পআয়ের প্রায় চারশ’ মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ফেডারেশনের দফতর সম্পাদক এমএইচ রিয়াদ শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

রিয়াদ জানান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা সুরক্ষা বস্ত্র পরে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলন, কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বেলায়েত সিকদার, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান, ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায় ও দফতর সম্পাদক আল আমীন রহমান, কেনরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রিপন আহমেদ রনি ও সম্পাদক রাজা আহমেদ জুম্মন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি