ঝিকরগাছার এসিল্যান্ডকে ঢাকার সিএমএইচে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ১৫:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৫:১৫

ঝিকরগাছার এসিল্যান্ডকে ঢাকার সিএমএইচে স্থানান্তর

করোনাভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান চালানোর সময় দুর্ঘটনার শিকার হন যশোরের ঝিকরগাছার সহকারী (ভূমি) কমিশনার ডা. কাজী নাজিব হাসানকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতীয় যেকোনও দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনী সবসময় সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে

সহায়তা দেওয়ার লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন ও মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বিমান বাহিনী মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে যশোর জেলার ঝিকরগাছা থানার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব

হাসানকে বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসে।

উল্লেখ্য, ২৯ মার্চ যশোর জেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক প্রচার কাজ পরিচালনা করেন। এ সময় ঝিকরগাছা বাজার  এলাকায় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত  হলে তাকে যশোর

রেলগেট পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৩০ মার্চ তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ স্থানান্তর করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
এয়ার ফ্রায়ারে ভুলেও দেবেন না এই ৪ খাবার, নষ্ট হতে পারে যন্ত্রও
এয়ার ফ্রায়ারে ভুলেও দেবেন না এই ৪ খাবার, নষ্ট হতে পারে যন্ত্রও
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ