ব্যক্তিগত উদ্যোগে ১০০ বাসায় খাবার পৌঁছে দিলেন আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ০৩:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৩:৪০

খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ঘরে থাকার নির্দেশনা পালন করতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। তবে সমাজের অনেকেই আছেন যারা না খেয়ে কষ্ট পেলেও লোকলজ্জার ভয়ে অন্যের কাছে সাহায্য চাইতে পারেন না। এমন ১০০টি পরিবার খুঁজে বের করে তাদের এক  সপ্তাহের খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ আহমেদ। 

নিজ উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর নাজিরাবাজার, ওয়ারী, ছুড়িটোলা, বংশাল, লালবাগের ১০০টি পরিবারে তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, প্রত্যেক পরিবারের জন্য পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, আধা কেজি লবন, আধা কেজি মুড়ি, একটি সাবান ও দুটি মাস্ক।

পরে ইমতিয়াজ আহমেদ বলেন, লোকলজ্জার ভয়ে যারা না খেয়ে থাকবে, কিন্তু অন্যের সহযোগিতা চাবে না, এমন কিছু পরিবারের বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমি পরিচিতদের মাধ্যমে এই ১০০ পরিবার খুঁজে বের করি এবং খাদ্যসামগ্রী দিয়ে আসি। খুব দ্রুত দিনমজুর ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করবো। আমি চাই, সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিক।'

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের