জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর সাত জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৯:৪৬আপডেট : ১২ মে ২০২০, ২০:৩৫

জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর সাত জাহাজ নৌবাহিনীর সাতটি জাহাজ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নৌসদস্যরা হতদরিদ্র জেলে পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দুর্জয় ভাষান চরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব জাহাজ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দ্বীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।

অন্যদিকে মোংলা নৌ-কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী
সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা