ক্যাসিনোকাণ্ডে জড়িত বিদেশি আসামিকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৬:০১ আপডেট : ১৯ মে ২০২০, ১৬:০৩

ক্যাসিনোকাণ্ডে জড়িত বিদেশি আসামিকে জামিন দেননি হাইকোর্ট

মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের সহযোগী বিদেশি নাগরিক ইয়াংসিক লি’কে জামিন দেননি হাইকোর্ট।

আসামির আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ আহমেদ। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। 

এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। এরপর সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় এবং বনানীর বাসায় র‌্যাবের সদস্যরা অভিযান চালান। তখন সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অর্থসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে একই বছরের ২ অক্টোবর গুলশান থানায় একটি মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইয়াংসিক লি ছয় নম্বর আসামি।

ইয়াংসিক লি জানান, তার বাড়ি দক্ষিণ কোরিয়ায়। কিন্তু বসবাস করেন উত্তর কোরিয়ায়। এই ইয়াংসিকের সঙ্গে যৌথভাবে সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো খুলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পরে একই মামলায় গত ২২ জানুয়ারি ইয়াংসিক লি’কে গ্রেফতার করা হয়। সেই মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের