ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ২২:৫৬ আপডেট : ২৮ মে ২০২০, ১১:২৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ও মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।'

ছবি: সংগৃহীত

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বলেন, 'আমরাও পাঁচ জন মারা যাওয়ার খবর পেয়েছি।' 

আগুন লাগা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মূল ভবনের বাইরে করোনা ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের মূল ভবনের ভেতরে যায়নি।'

তিনি আরও জানান, 'হাসপাতালের মূল ভবনের বাইরে পাঁচ বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ড হয়।' বৃহস্পতিবার হাসপাতালের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

/জেএ/এআরআর/আরজে/এএইচ/এফএএন/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
সর্বশেষ খবর
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
শাহরিয়ার কবিরসহ লেখক-শিক্ষকদের মুক্তি চাইলেন আনু মুহাম্মাদ
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?