আড়াইহাজারে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২০, ০০:১৮আপডেট : ২৯ মে ২০২০, ০০:২১

লাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণপাশে শিমুলতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত তরুণীর লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে গাছের নিচে অজ্ঞাত মহিলার লাশটি পড়েছিল। তার গলায় কালো দাগ ও ডান চোখের পাশে আঘাতের চিহ্ন  রয়েছে। নিহতের পরনে ছিল সালোয়ার কামিজ ও বোরকা। ওড়নাটিও পাশেই পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে অন্য এলাকায় হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে গেছে দুর্বত্তরা। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অচিরেই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’