রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ান কোম্পানির চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৯:৩৫আপডেট : ২৯ মে ২০২০, ২০:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ান কোম্পানি জেএসসি ইলিরনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, ছবি: আইএসপিআর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ান কোম্পানি জেএসসি ইলিরনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৯ মে) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলরুমে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার জন্য পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরনের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের (ইপিসি) কন্ট্রাক্ট এগ্রিমেন্টের আওতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কন্ট্রাক্টের চুক্তিমূল্য হচ্ছে দুই হাজার ৪২৩ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ১০০ টাকা।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার (পিপিএস) পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে। বাংলাদেশ ও রাশিয়া ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টের আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুরক্ষা ব্যবস্থা নির্মাণ কার্যক্রম রাশান ফেডারেশনের বিশেষায়িত পিপিএস কোম্পানি জেএসসি ইলিরনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এমএসপিসি, বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ান কোম্পানি জেএসসি ইলিরনের সহায়তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের