প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকনের বাবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১১:৩৩আপডেট : ০১ জুন ২০২০, ১২:৪১

আনোয়ার হোসেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন (৭৯) মারা গেছেন। পারিবারিকসূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে আনোয়ার হোসেন দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আনোয়ার হোসেনের জানাজার নামাজ সোমবার বাদ আছর তারাগঞ্জ এইচএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে সবাইকে যার যার অবস্থানে থেকে তার জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী