সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ২২:২৬আপডেট : ১৫ জুন ২০২০, ২২:২৯

সুপ্রিম কোর্ট

করোনা পিরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে মঙ্গলবার (১৬ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ এবং কোর্ট কর্তৃক জারিকৃত প্রাক্টিস ডাইরেকশন অনুসরণ করে কোর্ট চলবে।

এ লক্ষ্যে নতুন করে বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি আশরাফুল কামাল, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বে পৃথক পৃথক বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে সুপ্রিম কোর্টসহ দেশের নিম্ন আদালতগুলোতে  ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান