আনোয়ার খান হাসপাতালের সঙ্গে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২২:০৪আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:০৮

আনোয়ার খান হাসপাতালের সঙ্গে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের চুক্তি অগ্রাধিকার ভিত্তিতে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের পেশাগত সংগঠন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২ জুলাই) আনোয়ার খান মডার্ন হাসপাতালে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

তিনি জানান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের পরামর্শ ও সহযোগিতায় নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  অধিদফতরের  মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক এ সময় উপস্থিত ছিলেন।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী