অর্থ ছাড়ের আগে ঢামেকের বিল খতিয়ে দেখা হবে: স্বাস্থ্যসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২২:২৩আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৯

ঢামেকে করোনা রোগীদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যসচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেছেন, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা চিকিৎসায় জড়িতদের পেছনে খরচের জন্য অর্থ ছাড়ের আগে ২০ কোটি টাকার বিল খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকে করোনা রোগীদের পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যসচিব আরও বলেন, ‘আপনারা বলতে পারছেন না যে এটা অনিয়ম, ২০ কোটি টাকার বিল বড় কিছু নয়। এটা আমরা খতিয়ে দেখছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, পেমেন্ট দেওয়ার আগে এটা খতিয়ে দেখা হবে। হাসপাতালের পরিচালকের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে এবং তিনি সেটা দেবেন। তারপরই আমরা দেখবো, কোনও অনিয়ম হয়েছে কিনা।’

পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘করোনা রোগীরা কেমন আছেন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কতজন আছেন, সেগুলো সরেজমিনে দেখতে এসেছিলাম।’

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কোন জায়গাতেই শতভাগ কিছু করা যাচ্ছে না। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি।

যার যার জায়গা থেকে সবাইকে যতটুকু সম্ভব ন্যুনতম কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে যেন ব্যবস্থা না নিতে হয়।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব