করোনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২১:২৪আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:১২

ডা. এ কে এম নুরুল আনোয়ার আনোয়ারকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার। আজ রবিবার (৫ জুলাই) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পরে ইব্রাহিম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। চিকিৎসকদের এই সংগঠনটি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গে মারা গেছেন সাত জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২৫ জন চিকিৎসক, এক হাজার ৩৫১ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৯২৫ জন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের