লাভ দেওয়ার কথা বলে ৪৮ কোটি টাকা লোপাট, শত শত কোটি ঝুঁকিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৪:৫৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৬:৪৫

ক্রেস্ট সিকিউরিটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ ও তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক নিপা সুলতানা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ১৮ কোটি টাকা এবং বিভিন্ন ব্যক্তিকে লভ্যাংশ দেওয়ার কথা বলে স্ট্যাম্পে চুক্তি করে নেওয়া ৩০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছিল ব্রোকার হাউজ ক্রেস্ট সিকিউরিটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ। তারা গ্রাহকের শত শত কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এর আগে সোমবার (৬ জুলাই) নোয়াখালীর মাইজদী এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক নিপা সুলতানাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগের একটি টিম। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন

তাদের গ্রেফতার পরবর্তী ব্রিফিংয়ে আবদুল বাতেন বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের অধীনে একটি ব্রোকার হাউজ ক্রেস্ট সিকিউরিটি। প্রতিষ্ঠানটিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লেনদেন করেন। সারা দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ২২ হাজার বিও অ্যাকাউন্ট রয়েছে। গত ২২ জুন প্রতিষ্ঠানটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ১৮ কোটি টাকা সরিয়ে অফিস বন্ধ করে দেয়।’

তিনি বলেন, ‘১৮ কোটি টাকা প্রতিষ্ঠানটি সরিয়েছে, কিন্তু সেই বার্তা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মোবাইলে যায়নি। এরপর বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের পল্টন ও জনসন রোডের অফিসে গিয়ে দেখেন অফিস তালা দেওয়া। তারপর তারা মামলা করেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে।’

তিনি জানান, ব্রোকার হাউজটির স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক তার স্ত্রী নিপা সুলতানা ও ভাই ওয়াহিদুজ্জামান। তারা সবাই মিলে গ্রাহকের শত শত কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।

ডিএমপির এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এছাড়া বিভিন্ন ব্যক্তির সঙ্গে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ৩০ কোটি টাকা নিয়েছিল তারা। এই টাকার জন্য ওই ব্যক্তিদের লভ্যাংশ দিতো। এটা বেআইনি। সেই টাকাটাও তারা আত্মসাৎ করেছে। এই ৩০ কোটি টাকা কোথায় বিনিয়োগ করেছে, কীভাবে লভ্যাংশ দিতো আমরা তাও তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপকমিশনার এএইচএম আজিমুল হক, জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নাদিয়া আফরোজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম