জনগণকে গাছ রোপণে উদ্বুদ্ধ করা হবে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৭:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৪১

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে। সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলায় দেশি ফল, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগের পাশাপাশি জনগণকে গাছ রোপণে উদ্বুদ্ধ করা হবে।’

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী তার বাসভবন চত্বরে একটি কাজু বাদামের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথম ধাপে প্রত্যেক উপজেলায় ১০০টি করে সারাদেশে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণ করবে। দ্বিতীয় ধাপে দেশের প্রতিটি ইউনিয়নে আরও ১০০টি করে বৃক্ষরোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ফলজ, বনজ ও ঔষধির পাশাপাশি মশলা জাতীয় গাছ লাগানো হবে।’ 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কৃষিতে সম্ভাবনা অপরিসীম। সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। দানাদার খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এখন মূল লক্ষ্য হলো— কৃষিকে বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বহুমুখীকরণ করা। কৃষিপণ্যের প্রক্রিয়াজাত ও রফতানি বাড়াতে হবে। সেজন্য কাজু বাদাম, কফি, ড্রাগন ফল, গোলমরিচ প্রভৃতি অপ্রচলিত ফসলের উৎপাদন বাড়াতে হবে। এগুলোর আবাদ ও রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।’

অনুষ্ঠানে সচিব  মো. নাসিরুজ্জামান বলেন, ‘প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আকাশমনি, মেহগনি, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ লাগানো যাবে না। দেশিয় ফলদ, বনজ, ঔষধি ও মশলা জাতীয় গাছ লাগাতে হবে।’ এসময় তিনি কাজু বাদাম চাষে আগ্রহ বাড়াতে প্রতিটি উপজেলা চত্বরে অন্তত একটি করে কাজু বাদামের গাছ লাগানো হবে বলে জানান।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান অপু, কমলারঞ্জন দাশ, মাহবুবুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে