করোনায় বিরতির পর আবার শান্তিরক্ষী পাঠানো শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ২০:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:৫৪

শান্তিরক্ষা মিশন করোনা পরিস্থিতিতে সাময়িক বিরতির পর মালি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর রোটেশন শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (৮ জুলাই) সেনাবাহিনীর তিনটি কন্টিনজেন্টের ২৯ জন অফিসার, ১০ জন জেসিও এবং অন্যান্য পদবীর ৯২ জনসহ ১৩১ জনের প্রথম দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালির উদ্দেশে যাত্রা করেছেন।

আইএসপিআর জানায়, করোনা পরিস্থিতির কারণে গত চার মাস অন্যান্য শান্তিরক্ষী পাঠানো দেশের মতো বাংলাদেশি শান্তিরক্ষীদের রোটেশন কার্যক্রমও স্থগিত ছিল। ফলে শান্তিরক্ষীদের পর্যায়ক্রমিক মিশন এলাকায় পাঠানোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ডিসেম্বর (২০২০) পর্যন্ত একটি সময়োপযোগী নির্দেশিকা দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই নির্দেশনা অনুসরণ করে ব্যবস্থা নিয়েছে। ফলে আবারও নিয়মিত রোটেশন শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) মিনুসমা (মালি) মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ ১৩১ জনের প্রথম দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালির উদ্দেশে যাত্রা করেছে। পরবর্তীতে আগামী ১৪ ও ১৮ জুলাই আরও দুটি ফ্লাইটে ৪২২ জন এবং আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহে আরও তিনটি ফ্লাইটে ৬৫০ জন শান্তিরক্ষী মালি যাবেন।

একইসঙ্গে আগামী ১০, ১৫ এবং ১৮ জুলাই ৫৫৩ জন এবং আগস্টের প্রথম দুই সপ্তাহে তিনটি ফ্লাইটে ৬২৭ জনসহ এক হাজার ১৮০ জন শান্তিরক্ষী মালিতে এক বছর তিন মাস শান্তিরক্ষা কার্যক্রম সফলতার সঙ্গে শেষ করে দেশে ফিরে আসবেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের