ময়ূর-২ এর মালিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১০:১৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৫:৪৩






সিসিটিভি ফুটেজে বুড়িগঙ্গায় লঞ্চডুবি বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি ও যাত্রী নিহতের মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ
নৌ-পুলিশের (ঢাকা জোন) সুপার খন্দকার ফরিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে মধ্যরাতে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে  ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

আরও পড়ুন-
লঞ্চ দুর্ঘটনার কারণ কী, দায়ী কারা জানাননি নৌ প্রতিমন্ত্রী

লঞ্চ দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটির ২০ সুপারিশ

মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম