চামড়ার কাজে শিশুদের যুক্ত করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৬:৩৮আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:৩৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কোরবানির চামড়া প্রক্রিয়াকরণ ও চামড়া পরিবহন কাজে শিশুদের যুক্ত করা যাবে না বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ কাজে যাতে শিশুদের নিযুক্ত করা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শ্রম মন্ত্রণালয় থেকে লেখা চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার পর কাঁচা চামড়া পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণের কাজে শিশুদের নিযুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। চামড়া প্রক্রিয়াকরণে এসিডসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করার কারণে এবং চামড়া শিল্পের পরিবেশ অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশ সরকার ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজের তালিকায়ও চামড়া শিল্পের বিষয়টি অন্তর্ভুক্ত আছে।
তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্যানারি শিল্পসহ অন্যান্য অন্য কোথাও চামড়া পরিবহন বা প্রক্রিয়াকরণের কাজে যেন শিশুদের (যাদের বয়স ১৪ বছর বয়স পূর্ণ হয়নি) নিযুক্ত করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম