হাতিরঝিল এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৭:৫১আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৭:৫৩

হাতিরঝিল এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার রাজধানীর হাতিরঝিল এলাকার একটি কাঁঠালগাছ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাতিরঝিল এলাকার আকিজ গলির মুখে একটি কাঁঠালগাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এআরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম