বাড্ডায় বালু নদীতে ডুবে প্রকৌশলীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৩:৫১আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৩:৫২

পানিতে ডুবে মৃত্যু

রাজধানীর বাড্ডা বেরাইদ বালু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইউসুফ জামিল তারিকুল (২৪)। তিনি বেসরকারি টেলিভিশন ৭১- এর আইটি বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার (৭ আগস্ট) সকালে তার মৃতদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, তারিকুলসহ তিন বন্ধু মিলে বেরাইদ বালু নদীতে বৃহস্পতিবার গোসল করতে নামেন। তারা সাঁতরিয়ে এপার থেকে ওপার যাচ্ছিলেন। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারিকুল পানিতে ডুবে গেলেও দুই বন্ধুর সাঁতারে তীরে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারিকুলের সন্ধান করলেও পায়নি।
পুলিশ জানায়, সকালে নদীতে তারিকুলের মৃতদেহ ভেসে উঠলে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরিবারের সঙ্গে বড় বেরাইত ভূঁইয়া পাড়া এলাকায় থাকতো তারিকুল। তার বাবার নাম আব্দুস সালাম।

/এনএল/এসটি/
সম্পর্কিত
চুলা জ্বলে না, জ্বলছে দুশ্চিন্তার আগুন
কেরানীগঞ্জে মিললো ইয়াবা তৈরির কারখানা, গ্রেফতার ৪
বায়তুল মোকাররম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত