সাহেদ হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৩:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:৫১

সাহেদ (ফাইল ছবি) পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে থাকা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ দাবি করেছেন তার ‘বুকে ব্যথা’। এ জন্য তাতে হাসপাতালে নেওয়া হয়েছে। দুদকের সাত দিন রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে তিনি অসুস্থবোধ করার কথা বলায় সোমবার (১৭ আগস্ট) রাতে রমনা থানা হেফাজত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য্য বলেন, আজ তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব ও অন্যান্য সমস্যার কথা বলায় তাকে বিএসএমএমইউ-তে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

১৭ আগস্ট বেলা ১১টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। বিকাল ৫টায় প্রথমদিনের জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানা পুলিশ হেফাজতে পাঠানো হয় সাহেদকে। সেখানেই অসুস্থ বোধ করার কথা জানান সাহেদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকা আনার পর সাহেদ দাবি করেছিলেন, তার বুকে ব্যথা। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনও সমস্যা পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা।

আরও পড়ুন-

ব্যাংকে হিসাব খোলার আগেই ঋণের সুপারিশ পেয়েছিলেন সাহেদ

আদালতে রিমান্ড কনসিডারের অনুরোধ জানান সাহেদ

‘সাহেদ চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু’

ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন সাহেদ

বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সাহেদ: র‍্যাব 

সাহেদ গ্রেফতার 

সাহেদের খোঁজে সাতক্ষীরাজুড়ে দিনরাত চলে চিরুনি অভিযান
প্রতারণার জগতে সাহেদ আইডল: র‌্যাব

সাহেদ ও সাবরিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মৌলভীবাজারে খোঁজ মেলেনি সাহেদের 

রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলা ডিবিতে

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে

সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যেভাবে উত্থান সাহেদের

সাহেদের অপরাধের বিচার চান স্ত্রীও

রিজেন্ট হাসপাতালের ভবনগুলো দখল করেছিলেন সাহেদ

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম