নবীজিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবকের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৫

আদালত

হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জীবন কৃষ্ণ রায় (২৩) নামে এক যুবককে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আসামি জীবন কৃষ্ণ রায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুকিল চন্দ্র রায়ের ছেলে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামি জীবন কৃষ্ণ রায় জামিনে ছিলেন। রায় ঘোষণা শেষে আসামির নামে সাজার পরোয়ানা ইস্যু করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৮ মে  জীবন কৃষ্ণ রায়  নিজের ফেসবুক থেকে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অশ্লীল ও  কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে জীবন কৃষ্ণ রায়কে একমাত্র আসামি করে  আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৮ সালের ১৯ মার্চ আদালত অভিযোগ গঠন করেন। মামলাটির অভিযোগপত্রে থাকা ১২ জন সাক্ষীর মধ্যেই ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

 

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান