চোরের কাছ থেকে মোবাইল কিনে আইএমইআই পরিবর্তন করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৩

চোরের কাছ থেকে মোবাইল কিনে আইএমইআই পরিবর্তন করতো তারা মোবাইল ফোনের দ্য ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) পরিবর্তন করার ডিভাইস ও চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। চক্রটি দীর্ঘদিন ধরে চোরদের কাছ থেকে মোবাইল কিনে এর আইএমইআই পরিবর্তন করে আবার বাজারে বিক্রি করছিল। ফলে মোবাইলটি চোরাই কিনা তা সহজে ধরা যেত না।

এই চক্রের সদস্যদের কাছ থেকে প্রায় ২৬৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল এবং আইএমইআই পরিবর্তনের ৯টি ডিভাইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি জানান, বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে সিআইডি’র ঢাকা মেট্রো-পূর্ব বিভাগ।

ডিআইজি শেখ রেজাউল হায়দার সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতার মুরাদ খান (২৩) ও লাভলু হাসান (২০) শহরের বিভিন্ন চোরদের কাছ থেকে চোরাই মোবাইল কিনে এর লক খুলে এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের জন্য আল আমিন ওরফে অনিক (২২),  বশির আলম শুভ (৩০) ও মীম টেলিকম এর মালিক আ. মালেকের (৩২)  কাছে দিত। তারা একটি ডিভাইস ব্যবহার করে মোবাইলের আইএমইআই পরিবর্তন করতো। এরপর এরা সুনির্দিষ্ট গ্রাহকের কাছে নির্ধারিত মূল্যের কম মূল্যে বিক্রি করতো মোবাইলগুলো।

শেখ রেজাউল হায়দার জানান, আসামি আলামিনের দেওয়া তথ্য মতে মীম টেলিকমের মালিকের কাছ থেকে চোরাই মোবাইলসহ আইএমইআই পরিবর্তনের ডিভাইস উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে তামিম (২০), শাহ আলম (৩৬), স্বপন (৩৪), জাহাঙ্গীর আলম (২৬), ইমাম হাসান (২২),  আরিফ (৩৪),  আল আমিনকে (২০) গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই এই চক্রের সদস্য।

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী