বেতন স্কেল সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

সংবাদ সম্মেলন নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে তৈরি হওয়া বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোসহ ৮ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করা, সব পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করা, টাইম স্কেল, সিলেকশন মেড, পুর্নবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখা, সচিবালয়ের মতো পদবী ও গ্রেড পরিবর্তন করা, সব ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুনর্নির্ধারণ করা, নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও বিদ্যমান পেনশনের হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ পুনর্নির্ধারণসহ পেনশন গ্রাচুইটির হার ১ টাকা সমান ৫০০ টাকা করা এবং কাজের ধরণ অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ১১-২০ গ্রেডের লাখ লাখ কর্মচারীকে বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব না। তাই আমাদের এই দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে ৩০ অক্টোবর ৬৪ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ১ নভেম্বর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম