নিয়োগপত্রের দাবিতে রি-রোলিং স্টিল শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২

নিয়োগপত্রের দাবিতে রি-রোলিং স্টিল শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জানিয়েছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সভাপতি ইমাম হোসেন খোকন বলেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিকরা প্রচণ্ড উত্তাপের মধ্য দিয়ে কাজ করে থাকেন। তাদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটে যায়। অথচ এই শ্রমিকদের নূন্যতম সুরক্ষা নেই, কারখানাগুলো শ্রমিক ছাঁটাই থেমে নেই। যেকোনও সময় কারখানা বন্ধ করে দেওয়া হয়। তাদের নিয়োগপত্র না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারে না। কর্মক্ষেত্র তারা আহত হলে চিকিৎসা সহায়তা বা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত) এর দ্বিতীয় অধ্যায়ে নিয়োগ ও চাকরির শর্তাবলী উল্লেখ আছে, কিন্তু এ আইন মানা হয় না। আমরা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের জোর দাবি জানাই।
সমাবেশ শেষে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে স্মারকলিপি প্রদান করতে যান।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের