করোনা আক্রান্ত এমপি জহিরকে ঢাকায় আনলো বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৭:৩৯আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৪০

করোনা আক্রান্ত এমপি জহিরকে ঢাকায় আনলো বিমান বাহিনী

করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জহিরকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জরুরি ভিত্তিতে তাকে হবিগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শুরু থেকেই করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সহায়তার অংশ হিসেবে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

অ্যাডভোকেট মো. আবু জহির এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বুধবার বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে হবিগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান