আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ডিএনসিসি মেয়রের সমবেদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০২:৫৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৩:০৩

মেয়র আতিকুল ইসলাম রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনার পর ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া মেয়রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি মেয়র আতিকুল ইসলাম করোনামুক্ত হয়েছেন। সেজন্য শারীরিক দুর্বলতার কারণে প্রবল ইচ্ছা থাকার পরেও তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করতে পারেননি। তবে তিনি বাসায় থেকে ক্ষতিগ্রস্তদের যাবতীয় খবর নিচ্ছেন।

আরও খবর: কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

/এসএস/এমএএ/
সম্পর্কিত
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
গ্রেফতারের আগে মেজর (অব.) আখতারুজ্জামানের বার্তা, ‘জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো’
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
সর্বশেষ খবর
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম