আলোয় আলোয় মুক্তির দাবি (ফটোস্টোরি)

সাজ্জাদ হোসেন
২৬ নভেম্বর ২০২০, ০১:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০১:৫১

সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া একের পর এক নারী ধর্ষণ, নির্যাতন আর সহিংসতায় উৎকণ্ঠায় দেশের নারী সমাজ। এ থেকে মুক্তি পেতে নানা সময় নানাভাবেই প্রতিবাদে সরব হয়েছেন নারীরা। এবার মশাল হাতে স্লোগান স্লোগানে নারীমুক্তির দাবি জানিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) রাতে ধানমন্ডির সাত মসজিদ সড়ক থেকে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান নারীরা। জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় নারীদের ঐক্যবদ্ধ এই আয়োজন। এসময় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ঘোষণাপত্র পাঠ করেন নারীরা। ঘোষণাপত্রে নিজেদের নানা দাবি আর যুক্তি তুলে ধরে তারা জানান, আইন সংস্কার করে নারী-পুরুষের সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠাই তাদের জন্য একমাত্র সুরক্ষা। তারা ভয়ভীতি ও নির্যাতন থেকে মুক্তি চান। চান মানুষ হিসেবে বাঁচার সম্পূর্ণ মর্যাদা ও অধিকার। মিছিলের আগে পথে কয়েকদফা প্রতিবাদী ফ্ল্যাশ মব করেন তারা। তাতে ফুটে উঠে নারী মুক্তির কথা। মিছিলটির আয়োজন করে ‘প্রজন্মান্তরের নারী মৈত্রী’।  

মশাল আর নানা রকম ব্যানার হাতে নারী মুক্তির মিছিল

  মিছলে মশাল হাতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন

  চোখে কালো কাপড় বেঁধে নারীর প্রতিবাদ

চোখে কালো কাপড় বেঁধে শক্ত হাতে প্রতিবাদ

মিছিলের অগ্রভাগে লাল-সবুজের পতাকা শোভিত ঢোল

প্রতিবাদে মুখর নারী

এই দায় শুধু তোর, তুই ধর্ষক

  মাস্ক যখন প্রতিবাদের অস্ত্র-ধর্ষণকে না বলুন

ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক