প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৩:০৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:২০

মানববন্ধন প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সংগঠন (বাপ্রবিস)৷ আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ 

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. নাসির উদ্দিন রাসেল বলেন, 'আমরা সারা দেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে বিগত ৮-১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ চালিয়ে আসছে বিধায় প্রতিবন্ধীরা পুর্নবাসনসহ অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছে। কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং বিদ্যালয়গুলোর ৬০ হাজারের অধিক শিক্ষক কর্মচারী বিনা বেতন-ভাতায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে৷ তাই সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শনকৃত এই বিশেষ বিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বীকৃতি ও এমপিও প্রদান একান্তভাবে জরুরি পড়েছে।'  

মানববন্ধনে পাঁচ দফা দাবি পেশ করা হয়৷ দাবিগুলো হলো- ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও প্রদান করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনলাইনে আবেদনকৃত এবং যাচাই-বাছাইকৃত ১৫২৫টি বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ডিসেম্বর, ২০২০ এর মধ্যে প্রদান করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধী স্কুল ভিত্তিক টিফিন/বিস্কুট/মিড ডে-মিল চালু করতে হবে। প্রত্যেক প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অ্যাকাডেমিক ভবন নির্মাণ করতে হবে এবং পর্যাপ্ত শিক্ষা উপকরণ বরাদ্দ করতে হবে। 

/এসআইআর/আরআইজে/
সম্পর্কিত
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা
প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতের আশ্বাস শিক্ষা উপদেষ্টার
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের