রাস্তায় নির্মাণ সামগ্রী রাখলে সাজা, ১ ডিসেম্বর থেকে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৮:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:০১

রাস্তায় রাখা নির্মাণ সামগ্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রাস্তার ওপর রাখা নির্মাণ সামগ্রী অপসারণে আগামী ১ ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ডিএসএস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতীত) এ অভিযান পরিচালনা করবেন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এক অফিস আদেশ আজ সোমবার (৩০ নভেম্বর) বিকালে এ তথ্য জানানো হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় লোকজন অবৈধভাবে রাস্তার ওপর তাদের নির্মাণসামগ্রী রাখার মাধ্যমে যানজট সৃষ্টি ও জনগণের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। এতে রাজধানীর ব্যস্ততম সড়কে সাধারণ জনগণের নানামুখী কার্যক্রম নানাভাবে বাধার মুখে পড়ছে। তাই ডিএসসিসির মেয়রের নির্দেশে ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এই অভিযান চালাবো। অভিযানে প্রয়োজন অনুসারে জেল-জরিমানা ও স্পট নিলামের মাধ্যমে নির্মাণ সামগ্রীর মালিক ও অবৈধভাবে রাস্তা দখল করে রাখা এসব নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ রাস্তায় রাখা নির্মাণ সামগ্রী

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন আরও বলেন, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চলবে। 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম