জাতীয় ক্রিকেট দলে খেলবে পুলিশ সদস্যরাও: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫০

আগামী দুই-তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশ পুলিশের সদস্যরা খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।  শনিবার (২৩ জানুয়ারি) বিকালে আর্মড পুলিশ বাংলাদেশ মাঠে 'পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০ আইজিপি কাপ' পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের সদস্যরা আগামী দুই-তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে খেলুক এটা চাই। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম এখন পরাশক্তি। দুই-একজন পুলিশ যদি বাংলাদেশ টিমে ক্রিকেটার হিসেবে খেলতে পারে, তাহলে তারা বাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবে।’ পুলিশ বাহিনীতে দুই লাখ ১২ হাজারের মতো সদস্য রয়েছেন বলেও তিনি জানান।IMG-20210123-WA0045

তিনি বলেন, ‘একজন ভালো পুলিশ সদস্য হওয়ার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য ভালো যতগুলো গুণাবলি আছে সেগুলো অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে পারলেই আমরা ভালো পুলিশ সদস্য হতে পারবো। এই ভালো গুণাবলিগুলো চর্চার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের আচরণে এবং কর্তব্যে প্রতিফলন ঘটাতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘খেলাধুলা পুলিশের প্রশিক্ষণের যেমন একটি অংশ, তেমনই সার্ভিস কালচারেরও একটি অংশ। আমাদের বিভিন্ন ইউনিটের প্রতিদিনের খেলা হয়। এটি পুলিশের শরীর গঠনের জন্য ও শৃঙ্খলাবদ্ধতারও একটি বিষয়।’IMG-20210123-WA0044

পুলিশের প্রতিটি কমান্ড প্রধানদের অনুরোধ জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘শুধু যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে তা নয়। বিকালের খেলাধুলা নিয়মিত চালু রাখতে হবে। প্রতি বছর হাজার হাজার সদস্য পুলিশে যুক্ত হয়। তাদের নিয়ে একটি ভালো মানের টিম গঠন করুন।’ কনস্টেবল ও সার্জেন্টদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতেও নির্দেশনা দেন আইজিপি।

আইজিপি কাপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট বোর্ডের সভাপতি মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোশারফ হোসেন বিপিএম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ প্রমুখ।

আইজিপি কাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী মাইনুল ইসলাম। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আ. সালাম সোহাগ।

 

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের