‘শহীদ মিনারে একসঙ্গে সর্বোচ্চ ৫ জন পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন’

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:২৪

করোনা পরিস্থিতি বিবেচনায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১’ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আগত সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন/প্রতিষ্ঠানের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।

অমর একুশে উদযাপন উপলক্ষে রবিবার (২৪ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট-সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিনিধি, অফিস প্রধানগণ এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার উপর গুরুত্বারোপ করেন।

সভায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সমন্বয়কারী, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াকে যুগ্ম-সমন্বয়কারী এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে সদস্য-সচিব করে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।

সভায় কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছাড়াও মহান অমর একুশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

 

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে