পাপুলের সাজার রায়ের কপি পেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩০

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুলের রায়ের কপি পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটি সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন,  ৬১ পাতার রায়ের কপি আমরা পেয়েছি। আমরা ইতোমধ্যে সেটি সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমাদের দেশের মতো কুয়েতেও রায় আসতে অনেক দেরি হয়। এজন্য আমরা খুব পেরেশানিতে ছিলাম। রায়ের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকিটুকু তারা সিদ্ধান্ত নেবেন।  

সংসদ সদস্যপদ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাকে বলে লাভ নেই। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সংসদের একটি রীতি আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পাপুল দূতাবাসের কাছে কোনও আইনি সহায়তা চায়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, পাপুল সেখানে ব্যবসায়ী হিসেবে অবস্থান করতেন, ‘তিনি আমাদের কোনও কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাননি এবং আমাদের মিশনের কোনও সাহায্য তিনি চাননি।’

/এসএসজেড/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন
বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল