‘বার ও বেঞ্চকে সমৃদ্ধ করবে এক্সক্লুসিভ বিজনেস ল’ রেফারেন্স কর্নার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:২২আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:২২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এক্সক্লুসিভ বিজনেস ল’ রেফারেন্স কর্নার বাংলাদেশের বার এবং বেঞ্চকে সমৃদ্ধ করবে। পাশাপাশি আইনজীবী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নতুন সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে, যা বর্তমানে ব্যবসায় ও বিনিয়োগ পরিবেশের জন্য অপরিহার্য।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরিতে এক্সক্লুসিভ বিজনেস ল’ রেফারেন্স কর্নারের (এসসিবিএ-এফবিসিসিআই কর্নার) ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশের আইনজীবীরা দক্ষতা এবং জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কর্পোরেট জগতে পা রাখার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে আরও বৃহৎ দায়িত্বশীল অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা আমাদের গর্বিত করে তুলবেন এবং কর্পোরেট জগতকে সর্বোত্তম বিকাশ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্পোরেট জগতে খ্যাতিমান আইনজীবীদের একত্রিত করে চলেছেন। আমি বিশ্বাস করি, নতুন এসসিবিএ-এফবিসিসিআই কর্নার তাদের ভবিষ্যৎ সাফল্যের পথ সুগম করবে। এই এক্সক্লুসিভ বিজনেস ল’ রেফারেন্স কর্নার বাংলাদেশের বার এবং বেঞ্চকে সমৃদ্ধ করতে অবদান রাখবে। পাশাপাশি আইনজীবী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নতুন সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে, যা বর্তমানে ব্যবসায় ও বিনিয়োগ পরিবেশের জন্য অপরিহার্য।

এফবিসিসিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুনতাকিম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহযোগিতায় এই কর্নার স্থাপন করা হয়। যেখানে ৭০০ এক্সক্লুসিভ বিজনেস ল’ রেফারেন্স বুক রয়েছে।

বিআই/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের