তিন দিনে বিদেশ গেছেন সাড়ে ৮ হাজার প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ২৩:৫২আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২৩:৫২

বিশেষ ফ্লাইটে তিন দিনে বিদেশে কর্মস্থলে ফিরেছেন ৮ হাজার ৫৭১ জন প্রবাসী। অপরদিকে দেশে এসেছেন ৯১৪ জন প্রবাসী।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে। পাঁচটি দেশে ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে  ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয়  বেবিচক।

জানা গেছে, ১৭ এপ্রিল সকাল থেকে ২০ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ৮ হাজার ৫৭১ জন বিদেশে গেছেন। আর দেশে এসেছেন ৯১৪ জন। বেবিচকের নির্দেশনা অনুসারে, বাংলাদেশে থেকে বিশ্বের যে কোনও দেশে যেতে পারবেন প্রবাসীরা। লকডাউনে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় প্রবাসী কর্মীদের কাজে ফেরায় অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে তাদের দাবির মুখে পাঁচটি দেশে ১২টি  এয়ারলাইন্সের মাধ্যমে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অনুমতি দেয় বেবিচক। এই ১২টি এয়ারলাইন্সের মাধ্যমে ওই পাঁচ দেশে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশেও যেতে পারবেন প্রবাসীরা। এমন নির্দেশনা জারি করা হয়েছে।

বেবিচক জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে সরাসরি ফ্লাইট চালাতে পারবে এই ১২টি এয়ারলাইন্স। অনুমতিপ্রাপ্ত এই এয়ারলাইন্সগুলো হচ্ছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ,  এমিরেটস, ইতিহাদ, এয়ার অ্যারবিয়া, এয়ার অ্যারাবিয়া আবুধাবি, ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স।

নতুন করে চীনেও ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেবিচক। ফলে ২১ এপ্রিল থেকে এই ১২ এয়ারলাইন্স ৫টি দেশে ট্রানজিট হয়ে অন্য দেশেও যাত্রী নিতে পারবে। তবে  এক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।  উড়োজাহাজের যাত্রী বহনের শর্ত পরিবর্তন করা হয়েছে। ছোট উড়োজাহাজের জন্য কোনও বাধ্যবাধকতা নেই। তবে বড় উড়োজাহাজে ২৮০ জন যাত্রী নেওয়া যাবে। এছাড়া বোয়িং ৭৭৭ এবং ৭৪৭ উড়োজাহাজে ৩৫০ জন করে যাত্রী নেওয়া যাবে। ২১ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের