দেশের কতজন জলবায়ু পরিবর্তন নিয়ে ফেসবুকে কথা বলছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ২১:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৭

জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এবারের আর্থ ডে-তে ফেসবুক তার বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট কমিউনিকেশনের সঙ্গে ফেসবুকের এক যৌথ জরিপে দেখা গেছে, বিশ্বের ৩০টি দেশের তিন-চতুর্থাংশ মানুষ বিশ্বাস করেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে। শুধু তাই নয়, প্রতি ১০ জনে ৭ জন মানুষ প্যারিস জলবায়ু চুক্তি সমর্থন করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ফেসবুক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। গত তিন মাসে ১১ লাখের বেশি মানুষ ফেসবুকে পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেছেন, আর তাদের আলোচনার প্রধান তিনটি বিষয় হচ্ছে টেকসই ও স্বাস্থ্যকর খাবার, পরিবেশবান্ধব জীবনযাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ।

প্রতিদিনই নতুন নতুন মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিরক্ষামূলক কাজেও অংশ নিচ্ছেন। পরিবেশ বিষয়ক ৬ হাজার ফেসবুক গ্রুপে অন্তত ২০ লাখের বেশি বাংলাদেশি সদস্য রয়েছে।

ফেসবুকের এশিয়া প্যাসিফিক ইমার্জিং মার্কেটের পরিচালক জোরডি ফোরনিস বলেন, বাংলাদেশিরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন এবং আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে পারছেন।

তিনি আরও বলেন, আমাদের দাফতরিক কার্যক্রম এখন শতভাগ নবায়নযোগ্য শক্তিনির্ভর।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ফেসবুক গ্রিনপ্রিন্ট’ এক ধরনের ডিজিটাল গাইড। এতে ১৫টি সহজ ধাপ আছে, যার সাহায্যে মানুষ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবে।

 

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি