রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সার্ভারে ত্রুটি, লেনদেন বিঘ্নিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৫:৩১আপডেট : ০৯ মে ২০২১, ১৫:৩১

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে লেনদেন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত বৃহস্পতিবার (৬ মে) থেকেই ব্যাংকের লেনদেনে সমস্যা হচ্ছে। তবে রবিবার (৯ মে) গ্রাহক উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে লেনদেন কার্যক্রমে সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল ইসলাম বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে লেনদেনে কিছুটা সমস্যা হচ্ছে। অগ্রণী ব্যাংকের সার্ভারটি অনেক পুরনো। এদিকে হঠাৎ করে কাস্টমার বেড়ে গেছে। সাধারণ সময়ের তুলনায় এখন তিন-চার গুণ বেশি গ্রাহক। আগে সাধারণ সময়ে আমাদের লাখ ভাউচার হতো। সেখানে এখন সোয়া তিন থেকে সাড়ে তিন লাখ ভাউচার হচ্ছে। সবাই একসঙ্গে এন্ট্রি দেওয়ায় চাপ বেশি পড়ছে।’

তিনি জানান, ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কিন্তু সকালে বেশি গ্রাহক আসছেন। অনেকে জানেন না, ২টা পর্যন্ত লেনদেন চলছে। গ্রাহকরা যদি একসঙ্গে সকালে না এসে সুবিধামতো সময়ে আসতেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। আর নতুন সার্ভারে আপগ্রেডেশন হলে এ সমস্যা পুরোপুরি চলে যাবে।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম