মিরপুরে আবারও গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৬:৫২আপডেট : ১০ মে ২০২১, ১৬:৫২

ঈদের ছুটি  তিন দিনের বদলে সাত দিন করার দাবিতে  মিরপুরের কালসীতে বিক্ষোভ করেছেন গার্মেন্টস কর্মীরা। সোমবার (১০ মে) সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদের ছুটির জন্য আমরা প্রতীক্ষায় থাকি। সারা বছর আমাদের কাজ করতে হয়। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে যাবো। তিন দিনের ছুটি  আসতে-যেতেই সময় চলে যায়। সেজন্যই তিন দিনের ছুটির পরিবর্তে সাত দিন ছুটির দাবিতে আমরা রাস্তায় অবস্থান করছি। এছাড়া দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানান তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে সাত দিন করার। এটা সরকারের বিষয়। সরকার এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে সরকারি ছুটি তিন দিন ঘোষণা করেছে এবং সবাইকে নিজ নিজ জায়গায় অবস্থানের কথা বলা হয়েছে। আমরা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করছি।’

এর আগে গত শনিবার (৮ মে) রাজধানীর মিরপুর ১০ ও মিরপুর ১৪ নম্বরে রাস্তা অবরোধ করে একই দাবিতে বিক্ষোভ করেছিলেন গার্মেন্টস কর্মীরা।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ