ঢাকা-চট্টগ্রামে নৌ বাহিনীর ঈদ উপহার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৯:৪৮আপডেট : ১১ মে ২০২১, ১৯:৪৮

ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপলক্ষে কাপড় ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার  (১১ মে) চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৫শ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ বিভিন্ন বয়সের শিশুদের হাতে  ঈদের পোশাক তুলে দেওয়া হয়। এছাড়া নারায়ণগঞ্জের পাগলায় ৪শ’ পরিবারের মাঝে এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের তত্ত্বাবধানে স্থানীয় ৫শ’ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, লবণ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌ বাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আমিনুল হকের
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম