আগামী মার্চে শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৮:২৫আপডেট : ১৮ জুন ২০২১, ২২:০৩

আগামী বছরের মার্চে ঢাকায় প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। শুক্রবার (১৮ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে জানিয়েছি, আগামী বছরের মার্চে পাতাল মেট্রোরেলের কাজ শুরু হবে। ২০২৬ সালে পাতাল মেট্রোরেলে যাত্রী পরিবহন করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী মেট্রোরেল রুট-১-এর আওতায় প্রায় ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণকাজের উদ্যোগ নেওয়া হয়। এ রুটে থাকছে দু’টি অংশ। প্রথম অংশ বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন এবং দ্বিতীয় অংশ নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত।

এমএএন ছিদ্দিক বলেন, ‘বিমানবন্দর রুটে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার বাংলাদেশের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হবে। এতে আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে ১২টি। আর পূর্বাচল রুটের আয়তন হবে ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। এর স্টেশন হবে ৯টি। এ রুটটি উড়াল হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।’

 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষাদ্বিতীয় পাতাল রেল নির্মাণ শুরু জুলাইয়ে
হেমায়েতপুর থেকে ভাটারা মেট্রোরেলের কাজ শুরু জুলাইয়ে
আজ পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান