ঢাকায় ফ্লাইট বাড়ালো তার্কিশ এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৬:৫৯ আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৫৯

বাংলাদেশ থেকে ইউরোপে সরাসরি বিমান যোগাযোগে বাড়তি ফ্লাইটের ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইন্স। আগামী ৭ জুলাই থেকে ঢাকা-ইস্তানবুল রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থা।

মঙ্গলবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্সটি।

উল্লেখ্য, ঢাকা থেকে সরাসরি ইউরোপ মহাদেশে ফ্লাইট পরিচালনা করছে তার্কিশ এয়ারলাইন্স। বিগত ১০ বছর ধরে বাংলাদেশে চলাচল করছে এই এয়ারলাইন্সের উড়োজাহাজ। বিশেষত ইউরোপ-আমেরিকা ও কানাডা প্রবাসী বাংলাদেশি যাত্রীদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

দশম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবেই সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির ঢাকা অফিস।     

বিজ্ঞপ্তিতে বলা হয়,নতুন সময়সূচি অনুসারে, সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইটের পাশাপাশি রবি, বুধ ও বৃহস্পতিবার দিনগুলোতে দুটি করে ফ্লাইট পরিচালিত হবে ঢাকা থেকে। গ্রীষ্মকালীন সূচির আওতায় প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে  এবং রবি, বুধ, বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে। করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় প্রতিটি ফ্লাইটে বিতরণ করা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার ও ওয়েট টিস্যুসহ বিশেষ হাইজেনিক কিট।

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তুরস্কের পতাকাবাহী বিমান তার্কিশ এয়ারলাইন্স ৩৩৮টি বিমান  নিয়ে সেবা দিয়ে যাচ্ছে যাত্রী ও কার্গো বিভাগে। তার্কিশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ২৫৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিনামূল্যে ইন্টারনেট
সর্বশেষ খবর
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো