ক্যাটল স্পেশাল ট্রেন

ঢাকায় ১৭ থেকে ১৯ জুলাই ট্রেনে আসবে কোরবানির পশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১৩:০৭আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৩:১৩

আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ 'ক্যাটল স্পেশাল ট্রেন' পরিচালনা করবে রেলওয়ে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। তবে ব্যবসায়ীদের চাহিদা থাকলে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রেন পরিচালনার ব্যবস্থা রেখেছে রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলন, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য রেল ব্যবস্থা রেখেছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত বারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে “ক্যাটল স্পেশাল” ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরমধ্যে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাট সমূহে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী “ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, আপনাদের মূল্যবান কোরবানির পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বাংলাদেশ রেলওয়ের পশুবাহী “ক্যাটল স্পেশাল” ট্রেনে পরিবহন করে সময় ও খরচ সাশ্রয় করুন। কোরবানির পশু বিক্রয় করার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসের সেবা গ্রহণের সুযোগ রয়েছে। সম্মানিত পশু ব্যবসায়ীগণ ও কৃষকদেরকে ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রয়োজনে ০১৭১১৬৯১১৯৮, ০১৭১১৪৫৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের