ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রী ও সচিবের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ১৮:৪০আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:১৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন। 
সোমবার (৩০ আগস্ট) শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিমান প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ছিলেন একজন দক্ষ পাইলট। তিনি দায়িত্ব পালনকালে যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ পাইলটের মৃত্যুতে বিমান দীর্ঘদিন শূন্যতা অনুভব করবে।

বিমান সচিব শোক বার্তায় বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের  সম্পদ। দক্ষতার জন্য আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর মতো একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলটের মৃত্যু প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, ওমানের রাজধানী মাস্কাট থেকে গত ২৭ আগস্ট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি (বিজি ০২২) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে  চিকিৎসা চলাকালে তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন:
ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন

/সিএ/এমএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম