পুলিশ পরিদর্শক পদে ডিএমপিতে তিন জনের বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদে ৩ পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে। এর মধ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুইজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁনকে ডিবি-অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিস শাখায় ও গোয়েন্দা মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আলী আহমেদ মাসুদকে ডিএমপি’র সদর দফতর ও প্রশাসন বিভাগের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স শাখায় বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে ডিএমপি‘র সদর দফতর ও প্রশাসন বিভাগের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স শাখার শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জিএম মুসা কালিমুল্লাকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম