পণ্য পরিবহনে ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪

পণ্য পরিবহনে ৭২ ঘণ্টা ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের পর পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সেগুলো দ্রুত সমাধান করা হবে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।'

বিষয়টি নিশ্চিত করেছেন কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমদ ও ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির। 

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয় ওই দুই সংগঠনের নেতারা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
তেলের মূল্যবৃদ্ধির প্রভাবসরকারি সিদ্ধান্তের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
গাবতলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসাছাত্রী নুসরাতের 
বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম