রাজধানীতে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ তরুণীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৪:১৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪:১৭

রাজধানীর নিউমার্কেট থানার ধানমন্ডি এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে। ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে ওই তরুণী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মৃত ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মো. ইদ্রিসের মেয়ে। তার বাবা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কর্মচারী। সেই সূত্রে তারা স্কুলের কোয়ার্টারেই থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

ঈশিতার চাচা মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে পড়ালেখার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করে তার (ঈশিতা) ছোট ভাই শাকিলকে মারধর করলে অভিমানে হয়তো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেও জানান তিনি। পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মারজান মেহজাবিন নামে সিমির এক বান্ধবী জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানা নেই।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম