পীরগঞ্জে হামলার প্রতিবাদ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১২:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:৩৩

রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামে হিন্দু জেলে সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, আগুন, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার বলেন, ‘এ দেশের জেলে সম্প্রদায় বরাবরই নির্যাতিত-নিপীড়িত। সাম্প্রদায়িকতা নামে, আইন প্রয়োগের নামে বা মিথ্যা বানোয়াট অভিযোগে জেলে সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় হামলা-মামলা-নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রংপুরে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে জেলেদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। পীরগঞ্জে হামলার ঘটনার যারা জড়িত তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দিয়ে পুনবার্সনের ব্যবস্থা করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের